Durga Puja Holiday Notice
দুর্গাপূজা উপলক্ষে কর্পোরেট অফিস ও প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ সংক্রান্ত নোটিশ।
এতদ্বারা আল-বোখারী কেয়ারগিভিং সার্ভিসেস লিঃ-এর সকল কর্মকর্তা, কর্মচারী, প্রশিক্ষক ও শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল বুধবার, ২১/১০/২০২৬ ইং এবং বৃহস্পতিবার, ২২/১০/২০২৬ ইং তারিখে কোম্পানির কর্পোরেট অফিস বন্ধ থাকবে।
তবে, প্রতিষ্ঠানের জরুরি ও চলমান সেবা কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে নিম্নলিখিত সেবাসমূহ চালু থাকবে:
১। কেয়ারগিভার সেবা: যথারীতি চালু থাকবে।
২। ন্যানি সেবা: যথারীতি চালু থাকবে।
৩। অনলাইন সেবা: নিয়মিতভাবে চালু থাকবে।
৪। শিক্ষার্থীদের ক্লাস: উল্লিখিত দুই দিন বন্ধ থাকবে।
সংশ্লিষ্ট সকলকে উক্ত নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো। অফিস ও ক্লাসের কার্যক্রম নির্ধারিত সময় অনুযায়ী পুনরায় শুরু হবে।
সকলের সহযোগিতা কামনা করছি।
ধন্যবাদান্তে,
কর্তৃপক্ষ
আল-বোখারী কেয়ারগিভিং সার্ভিসেস লিঃ